সূরা Ad-Dhuhaa — The Morning Hours

সূরা Ad-Dhuhaa (The Morning Hours) — 93/114 · 11 আয়াত. আরবি পাঠ ও বাংলা অনুবাদসহ পড়ুন এবং শুনুন।

وَٱلضُّحَىٰ

শপথ পূর্বাহ্নের

Ayah 1

وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ

শপথ রাতের যখন তা হয় নিঝুম [১] –

Ayah 2

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ

আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নি [১] এবং শক্ৰতাও করেন নি।

Ayah 3

وَلَلۡأٓخِرَةُ خَيۡرࣱ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ

আর অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববতী সময়ের চেয়ে শ্রেয় [১]।

Ayah 4

وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ

আর অচিরেই আপনার রব আপনাকে অনুগ্রহ দান করবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন [১]।

Ayah 5

أَلَمۡ يَجِدۡكَ يَتِيمࣰ ا فَـَٔاوَىٰ

তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পান নি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন [১]

Ayah 6

وَوَجَدَكَ ضَآلࣰّ ا فَهَدَىٰ

আর তিনি আপনাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন [১]।

Ayah 7

وَوَجَدَكَ عَآئِلࣰ ا فَأَغۡنَىٰ

আর তিনি আপনাকে পেলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাব মুক্ত করলেন [১]।

Ayah 8

فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ

কাজেই আপনি ইয়াতীমের প্রতি কঠোর হবেন না [১]।

Ayah 9

وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ

আর প্রার্থীকে ভর্ৎসনা করবেন না [১]।

Ayah 10

وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ

আর আপনি আপনার রবের অনুগ্রহের কথা জানিয়ে দিন [১]।

Ayah 11